শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৭৩ বছরের ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৬০০ ইয়াবাসহ ৭৩ বছরের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাইনুল হক (৭৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, জেলার যুবসমাজ ও সাধারণ মানুষকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রেহাইচর গ্রামের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজ টোলঘরের সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবির একটি দল।

অভিযানে মো. মাইনুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার উজিরপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তাঁর হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে। একই সঙ্গে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

#চাঁপাইনবাবগঞ্জ #ইয়াবা #ডিবিপুলিশ

চেকপোস্ট

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৬০০ ইয়াবাসহ ৭৩ বছরের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাইনুল হক (৭৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, জেলার যুবসমাজ ও সাধারণ মানুষকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রেহাইচর গ্রামের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজ টোলঘরের সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবির একটি দল।

অভিযানে মো. মাইনুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার উজিরপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তাঁর হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে। একই সঙ্গে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত