চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ আফরোজা (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি ও সদর কোম্পানির একটি অভিযানিক দল।
শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের গোপালনগর গ্রামের এ.বি. ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে কানসাট মোড়-দিনাজপুরগামী সড়কে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বিআরটিসি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আফরোজা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. রমজান আলীর মেয়ে এবং ছাদেক মিয়ার স্ত্রী।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফরোজা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬