মূল পাতা

সারাদেশ

বসতঘরের সামনে থেকে আটক

গোপালগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ রাজু মোল্লা গ্রেপ্তার

ছাইম খান,
ছাইম খান, গোপালগঞ্জ প্রতিবেদক::
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ রাজু মোল্লা গ্রেপ্তার
ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গোপালগঞ্জের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত পারকুশলী গ্রামে অভিযান চালানো হয়।

অভিযানের সময় নিজ বসতঘরের সামনে থাকা রাজু মোল্লাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার রাজু মোল্লা পারকুশলী গ্রামের মৃত মনিরুদ্দিন মোল্লা ও মৃত মাহারুন্নেছা বিবির ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে রাজু মোল্লার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

#গোপালগঞ্জ_সংবাদ #মাদকবিরোধীঅভিযান #ইয়াবাসহগ্রেপ্তার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গোপালগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ রাজু মোল্লা গ্রেপ্তার
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ রাজু মোল্লা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গোপালগঞ্জের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত পারকুশলী গ্রামে অভিযান চালানো হয়।

অভিযানের সময় নিজ বসতঘরের সামনে থাকা রাজু মোল্লাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার রাজু মোল্লা পারকুশলী গ্রামের মৃত মনিরুদ্দিন মোল্লা ও মৃত মাহারুন্নেছা বিবির ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে রাজু মোল্লার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত