মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

নীলফামারীতে ইয়াবাসহ দম্পতি আটক, উদ্ধার ২৭০ পিচ

নীলফামারীর সৈয়দপুরে ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিছামত কামারপুকুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন ওই গ্রামের শামীম হোসেন (৩১) ও তার স্ত্রী আদুরী আকতার (২৭)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় ঘর থেকে ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে। অভিযানের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) তাদের আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়।

নীলফামারীতে ইয়াবাসহ দম্পতি আটক, উদ্ধার ২৭০ পিচ