শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মোতায়েন অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে হাজী লাল মিয়া সিটি কলেজেল ছাত্র জোবায়ের ভূঁইয়া কে পিটিয়ে হত্যা

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া গ্রামে জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পাইককান্দি ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের বাসিন্দা রমজান ভূঁইয়ার ছেলে। তিনি হাজী লালমিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচা মো. হামিম ভূঁইয়ার দাবি, সকালে পুখুরিয়া গ্রামে কথা কাটাকাটির একপর্যায়ে সোহেলের নেতৃত্বে কয়েকজন যুবক জোবায়েরের ওপর হামলা চালায়। এ সময় লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে যায় তারা।

পরে স্থানীয়রা জোবায়েরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, হামলার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

#গোপালগঞ্জ_সংবাদ #কলেজছাত্রহত্যা #জোবায়েরভূঁইয়া

চেকপোস্ট

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে হাজী লাল মিয়া সিটি কলেজেল ছাত্র জোবায়ের ভূঁইয়া কে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া গ্রামে জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পাইককান্দি ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের বাসিন্দা রমজান ভূঁইয়ার ছেলে। তিনি হাজী লালমিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচা মো. হামিম ভূঁইয়ার দাবি, সকালে পুখুরিয়া গ্রামে কথা কাটাকাটির একপর্যায়ে সোহেলের নেতৃত্বে কয়েকজন যুবক জোবায়েরের ওপর হামলা চালায়। এ সময় লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে যায় তারা।

পরে স্থানীয়রা জোবায়েরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, হামলার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত