শনিবার, ২২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদক আইনে মামলার প্রস্তুতি

গোপালগঞ্জে বাড়ির পাশে গাঁজা গাছ, ৫৫ বছরের ব্যক্তি আটক

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলায় গাঁজা সেবন ও গাঁজা গাছ চাষের অভিযোগে মো. ইমামুল হক সিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা তেতুলিয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইমামুলের বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের একটি বাগান থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ।

উদ্ধার করা গাছ দুটি মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ইমামুল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রায় পাঁচ মাস আগে বাড়ির ছাদে টবে কয়েকটি গাঁজা গাছ রোপণ করেন তিনি। পরে গাছগুলো বড় হলে বাড়ির পাশের বাগানে নিয়ে চাষ করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ব্যক্তিগত সেবন অথবা বিক্রির উদ্দেশ্যে গাছগুলো চাষ করা হয়ে থাকতে পারে। তবে এর প্রকৃত উদ্দেশ্য তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

#গোপালগঞ্জ_সংবাদ #বাংলাদেশসংবাদ #মাদকবিরোধীঅভিযান

চেকপোস্ট

শনিবার, ২২ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে বাড়ির পাশে গাঁজা গাছ, ৫৫ বছরের ব্যক্তি আটক

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলায় গাঁজা সেবন ও গাঁজা গাছ চাষের অভিযোগে মো. ইমামুল হক সিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা তেতুলিয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইমামুলের বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের একটি বাগান থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ।

উদ্ধার করা গাছ দুটি মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ইমামুল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রায় পাঁচ মাস আগে বাড়ির ছাদে টবে কয়েকটি গাঁজা গাছ রোপণ করেন তিনি। পরে গাছগুলো বড় হলে বাড়ির পাশের বাগানে নিয়ে চাষ করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ব্যক্তিগত সেবন অথবা বিক্রির উদ্দেশ্যে গাছগুলো চাষ করা হয়ে থাকতে পারে। তবে এর প্রকৃত উদ্দেশ্য তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত