মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিএনপির রাজনৈতিক ভূমিকা স্মরণ

খুলনায় বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ছবি : চেকপোস্ট

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে নগরীর শিববাড়ি মোড় উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল। এছাড়া খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খুলনা নগরীর ৩১টি ওয়ার্ড এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে শিববাড়ি চত্বর পরিণত হয় মিলনমেলায়।

অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নেতারা দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শ্লোগান, শুভেচ্ছা বিনিময়, দলীয় সংগীত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

#খুলনা_সংবাদ #বিএনপি #প্রতিষ্ঠাবার্ষিকী

চেকপোস্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে নগরীর শিববাড়ি মোড় উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল। এছাড়া খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খুলনা নগরীর ৩১টি ওয়ার্ড এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে শিববাড়ি চত্বর পরিণত হয় মিলনমেলায়।

অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নেতারা দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শ্লোগান, শুভেচ্ছা বিনিময়, দলীয় সংগীত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত