খুলনা মহানগরীর লবনচরা থানার বালুর মাঠ এলাকায় অভ্যন্তরীন বিরোধকে কেন্দ্র করে রাতুল(২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহত রাতুল উওর হরিনটানা এলাকার বাসিন্দা শের আলীর ছেলে।
গুলিটি তার ডান পায়ে বিদ্ধ হলে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সুত্রে জানাগেছে, পুর্বের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে তবে কারা গুলি চালিয়েছে এবং কি কারনে এ সংঘর্ষের সুত্রপাত হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
লবনচরা থানার অফিসার ইনচার্জ ওসি সৈয়দ মোশারফ হোসেন বলেন, নিজেদের মধ্যে দ্ধন্দের কারনেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬