জনস্বার্থে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ঔষধ আইন ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে তিনটি ফার্মেসি ও তিনটি যানবাহনের চালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পরিচালিত অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় পরিচালিত অভিযানে তিনটি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ প্রদর্শন ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার বিষয়টিও ধরা পড়ে।
এ ঘটনায় বাংলাদেশ ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ধারা লঙ্ঘনের দায়ে তিনটি পৃথক মামলায় সংশ্লিষ্ট ফার্মেসিগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের পরিচালনায় সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ অভিযানে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(১) লঙ্ঘনের দায়ে তিন চালককে জরিমানা করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬