সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নতুন উদ্যোগের আহ্বান উপাচার্যের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩১ লাখ টাকার বৃত্তি পেলেন ৪০২ শিক্ষার্থী

ছবি: চেকপোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতা বিনিময় এবং স্কলারশিপ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ বাবদ ৪০২ শিক্ষার্থীর মধ্যে মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ সেলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গবেষণা ও সম্প্রসারণ সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্কলারশিপপ্রাপ্ত ৪০২ শিক্ষার্থীর মধ্যে ২০৮ জন মেধাবৃত্তি, ১৮২ জন অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড এবং ১২ জন অ্যাথলেট শিক্ষার্থী স্পোর্টস স্কলারশিপ পেয়েছেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের পক্ষে স্কলারশিপের চেক গ্রহণ করেন। স্পোর্টস স্কলারশিপের চেক গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা থেকে গবেষণা, উদ্ভাবন, শিক্ষার্থীদের জন্য সুযোগ বৃদ্ধি এবং শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মতো বিষয়গুলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসকে একটি আধুনিক ও সবুজ ক্যাম্পাসে রূপান্তর করা সম্ভব।

#কুবি #কুমিল্লা_বিশ্ববিদ্যালয় #স্কলারশিপ

চেকপোস্ট

সোমবার, ২৯ জুন ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩১ লাখ টাকার বৃত্তি পেলেন ৪০২ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতা বিনিময় এবং স্কলারশিপ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ বাবদ ৪০২ শিক্ষার্থীর মধ্যে মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ সেলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গবেষণা ও সম্প্রসারণ সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্কলারশিপপ্রাপ্ত ৪০২ শিক্ষার্থীর মধ্যে ২০৮ জন মেধাবৃত্তি, ১৮২ জন অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড এবং ১২ জন অ্যাথলেট শিক্ষার্থী স্পোর্টস স্কলারশিপ পেয়েছেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের পক্ষে স্কলারশিপের চেক গ্রহণ করেন। স্পোর্টস স্কলারশিপের চেক গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা থেকে গবেষণা, উদ্ভাবন, শিক্ষার্থীদের জন্য সুযোগ বৃদ্ধি এবং শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মতো বিষয়গুলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসকে একটি আধুনিক ও সবুজ ক্যাম্পাসে রূপান্তর করা সম্ভব।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত