শনিবার, ২২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জনসচেতনতামূলক কর্মসূচি

কমলনগরে মাদক-জুয়ার বিরুদ্ধে পুলিশের র‍্যালি ও পথসভা

ছবি : চেকপোস্ট

লক্ষ্মীপুরের কমলনগর থানা পুলিশের উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) ফজুমিয়ারহাট বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালিতে পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

র‍্যালিটি ফজুমিয়ারহাটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও জুয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

র‍্যালি শেষে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, মাদক ও জুয়া একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি। এর বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

বক্তারা বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

পথসভায় বক্তব্য দেন কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদক ব্যবসা, মাদক সেবন ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

#মাদকবিরোধীঅভিযান #কমলনগর #লক্ষ্মীপুরসংবাদ

চেকপোস্ট

শনিবার, ২২ আগস্ট ২০২৬

কমলনগরে মাদক-জুয়ার বিরুদ্ধে পুলিশের র‍্যালি ও পথসভা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের কমলনগর থানা পুলিশের উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) ফজুমিয়ারহাট বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালিতে পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

র‍্যালিটি ফজুমিয়ারহাটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও জুয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

র‍্যালি শেষে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, মাদক ও জুয়া একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি। এর বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

বক্তারা বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

পথসভায় বক্তব্য দেন কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদক ব্যবসা, মাদক সেবন ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত