লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাড়াটিয়া পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের অন্তত ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) সকাল আনুমানিক ৭টার দিকে চর জাঙ্গালিয়া এলাকার মনির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ মাকছুদ (৪০) পরিবার নিয়ে ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযোগে বলা হয়, একটি শিশুকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে মোঃ হারুন (৫৫), তার ছেলে মোঃ নাইম (২৮), মোঃ নাঈম (২২) ও নাছিমা আক্তার (৪৮) লাঠিসোটা নিয়ে হামলা চালান। এতে মাকছুদসহ পরিবারের সদস্যরা আহত হন।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন তার স্ত্রী রুনা আক্তার, মা বিবি মরিয়ম এবং দুই মেয়ে ইয়াসমিন আক্তার ও লিমা আক্তার।
এসময় বসতঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগও করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, কয়েক ভরি স্বর্ণালংকার ও প্রায় ৭০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কমলনগর থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬