আদালতের নির্দেশে নওগাঁর ধামইরহাট উপজেলার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা পাঁচটি প্রাচীন কষ্টি পাথরের মূর্তি থানার পুলিশ হেফাজত থেকে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে ধামইরহাট থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মূর্তিগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিমের কাছে হস্তান্তর করা হয়।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে জব্দ করা প্রাচীন এই মূর্তিগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে ধামইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিম জানান, হস্তান্তর করা মূর্তিগুলো যথাযথ নিয়মে পাহাড়পুর জাদুঘরে সংরক্ষণ করা হবে। তিনি বলেন, এসব প্রত্ননিদর্শন দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মূল্যবান সম্পদ, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬