ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হামলার শিকার সেই শিপন এখন তাহেরির নির্বাচনী প্রচারণার নিত্যসঙ্গী

স্টাফ রিপোর্টার::
160

হামলা ও অপমানের শিকার হওয়া ‘মোমবাতি’ প্রতীকের একনিষ্ঠ কর্মী আবিদ হাসান শিপন এখন ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরির নির্বাচনী প্রচারণার নিত্যসঙ্গী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন। সাম্প্রতিক সময়ে মাধবপুর উপজেলার ধর্মঘর ও মনতলা বাজারে অনুষ্ঠিত একাধিক নির্বাচনী প্রচারণায় তাকে সরাসরি মুফতি তাহেরির পাশে দেখা গেছে।

আবিদ হাসান শিপন সুন্নি সেনার একজন সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে মুফতি তাহেরির ‘মোমবাতি’ প্রতীকের প্রতি নিবেদিত কর্মী হিসেবে পরিচিত। গত শুক্রবার (৩০ জানুয়ারি) তার ওপর হামলা এবং ‘মোমবাতি’ প্রতীকের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পাশাপাশি শিপনের সাহসী ফেসবুক লাইভ ওই ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে দুর্বৃত্তরা ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থী মুফতি তাহেরির প্রচারণামূলক পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় আবিদ হাসান শিপনকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আবিদ হাসান শিপন বলেন, “মুফতি তাহেরি হুজুর ও মোমবাতি প্রতীকের প্রতি আমার ভালোবাসা ও বিশ্বাস আছে। এই উদ্দেশ্যের ওপর আঘাত এলে আমার রক্তে জ্বালা ধরে যায়। আমি হুজুরের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব-ইনশাআল্লাহ।”

স্থানীয়দের মতে, হামলার শিকার হয়েও শিপনের এমন দৃঢ় অবস্থান এবং প্রকাশ্যভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নির্বাচনী মাঠে মুফতি তাহেরির পক্ষে কর্মীসমর্থনের একটি শক্ত বার্তা দিচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৬২৫ বার পড়া হয়েছে