ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ বিজিবি নির্বাচনকালীন দায়িত্বে সম্পূর্ণ প্রস্তুত

মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ::
129

জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে সেক্টর সদর দপ্তর, সিলেটের অধীনস্থ অন্যান্য ব্যাটালিয়নের ন্যায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

বুধবার সকাল এগারোটায় সুনামগঞ্জ -২৮ বিজিবির হেড কোয়ার্টারে এক প্রেস ব্রিফিং -এ এসব কথা বলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির।

তিনি বলেন, ‎নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশন-এর সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হবে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
‎ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন-সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। পাশাপাশি ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে নির্বাচনে জনগণের অংশগ্রহণ আরও বৃদ্ধি পায়।

‎তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার প্রায় ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা সীমান্ত সংশ্লিষ্ট কোনো অপরাধ নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে-সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। এ লক্ষ্যে সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

‎জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সুনামগঞ্জ জেলার সড়ক ও নৌপথে বিজিবি দায়িত্ব পালন করবে। এ বিষয়ে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যানবাহন ও লজিস্টিক সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা ভেদে প্রতিটি উপজেলায় ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। একই সঙ্গে নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোনের মাধ্যমে সার্ভেইল্যান্স ব্যবস্থা চালু করা হবে। এ কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ জনবল প্রস্তুত রাখা হয়েছে।

‎প্রয়োজনে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিজিবিতে নতুনভাবে সংযোজিত নন-লেথাল (অ-প্রাণঘাতী) অস্ত্র ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বিজিবির কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে। আগামী ০১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।

‎বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে—সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
এসময় প্রেস ব্রিফিং -এ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
৫৮৭ বার পড়া হয়েছে