ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

থানার কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা

সাদুল্লাপুর থানা ও আর্মি ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার জসিম উদ্দীন

গাইবান্ধা প্রতিনিধি::
98

গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন আকস্মিকভাবে সাদুল্লাপুর থানা ও থানাধীন অস্থায়ী আর্মি ক্যাম্প পরিদর্শন করেছেন।

পরিদর্শনের সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থাপনা, রেজিস্টারপত্র, মামলা সংক্রান্ত নথিপত্র এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। এছাড়া তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন। সাধারণ জনগণের সঙ্গে সদাচরণ এবং দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে পুলিশ সুপার সাদুল্লাপুর থানাধীন অস্থায়ী আর্মি ক্যাম্প পরিদর্শন করেন, যেখানে দায়িত্বরত সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম-সেবা, থানার অফিসার ইনচার্জ, ক্যাম্প ইনচার্জ ও অন্যান্য অফিসার ও ফোর্স সদস্যরা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৬১ বার পড়া হয়েছে