ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেসক্লাব রামপাল অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানায়

সাংবাদিকদের ক্ষোভ, রামপালে সুজন মজুমদারের নামে মিস মামলা

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
138

বাগেরহাটের রামপাল উপজেলায় সাংবাদিক সুজন মজুমদার এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হুড়কা ইউনিয়নের জগারহুলা মধ্যপাড়া গ্রামের মৃত উপেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস দীর্ঘদিন ধরে সরকারি রাস্তার জায়গা দখল করার চেষ্টা করছিলেন। গ্রামবাসী বিষয়টি রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগের মাধ্যমে জানালে, নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি ঘটনা তদন্ত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সহকারী কমিশনারের নির্দেশে সার্ভেয়াররা পরিমাপ করে দখলীকৃত রাস্তা চিহ্নিত করে লাল নিশান টানেন।

যদিও লিখিত অভিযোগে গ্রামবাসীর স্বাক্ষর থাকলেও সাংবাদিক সুজনের কোনো স্বার্থ ছিল না এবং তার নাম খাতিয়ানেও উল্লেখ নেই। এরপরও ছাত্রলীগের সাবেক নেতা দিপল বিশ্বাসের ছোট ভাই রিপন সুজনকে বিবাদী করে মামলা দায়ের করেন। রিপন ফোনে জানান, তিনি দাবি করছেন তার জায়গা, কিন্তু সুজনের নাম কেন মামলা করা হলো, তা তিনি ব্যাখ্যা করতে পারেননি।

প্রেসক্লাব রামপাল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। বিবৃতিতে উপস্থিত ছিলেন আহ্বায়ক মোতাহার হোসেন মল্লিক, সদস্য সচিব মো. মেহেদী হাসান, সদস্য এ.এইচ নান্টু, মো. রেজাউল ইসলাম, কবির আকবর পিন্টু, এম.এ. সবুর রানা, সুজন মজুমদার, মো. তারিকুল ইসলাম, সহ আরও অনেকে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে সরকারি রাস্তা পরিমাপ করা হয়েছে এবং সাংবাদিক সুজনের কোনো স্বার্থ নেই। তার নামে মামলা দায়ের হওয়া দুঃখজনক, বিষয়টি আমরা দেখছি।

উল্লেখ, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেসবাহ উদ্দিনের আদালতে গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ৬৯০ নং একটি মিস মামলা দায়ের করা হয়। মামলায় সুজন মজুমদার ও তীলক বিশ্বাসকে বিবাদী করা হয়েছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:২৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
৫৯৯ বার পড়া হয়েছে