ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শীতের রাতে ঘরের বেড়া নেই, পুরোনো কাপড়ই বৃদ্ধ বাবার শেষ আশ্রয়

মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা প্রতিনিধি::
90

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে শীতের হিমেল রাতে নিঃশব্দে কাঁপছে একটি ঘর। সেই ঘরে নেই কোনো টিনের বেড়া, নেই ন্যূনতম নিরাপত্তা। মানবেতর জীবনযাপন করছেন অসহায় বৃদ্ধ হোসেন আলী, তিনি মৃত বাবু মিয়ার বড় ছেলে।

মাথা গোঁজার মতো একটি ঘর থাকলেও সেটি আজ শীতের কাছে পুরোপুরি অসহায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধের ছেলে নেশায় আসক্ত। নেশার টাকার জোগান দিতে সে বাবার ঘরের টিনের বেড়া খুলে বিক্রি করে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে।

ঘরের চারপাশে কোনো বেড়া না থাকায় হু হু করে ঢুকছে কনকনে ঠাণ্ডা বাতাস। শীতে কাঁপতে কাঁপতে বৃদ্ধ হোসেন আলী পুরোনো, ছেঁড়া ও পরিত্যক্ত কাপড় দিয়ে কোনোভাবে ঘরের ফাঁক ঢেকে দিন পার করছেন। রাতে ঠিকমতো ঘুম আসে না; ঠাণ্ডায় শরীর অবশ হয়ে আসে।

একজন প্রতিবেশী আক্ষেপ করে বলেন, একে তো অর্থকষ্ট, তার ওপর ছেলের অত্যাচার। লোকটা খুব কষ্টে আছে। নিজের ছেলে এমন করবে ভাবিনি। শীতের রাতে মানুষটা কীভাবে থাকে, আল্লাহই ভালো জানেন।

বৃদ্ধ হোসেন আলীর নেই কোনো অভিযোগ, নেই কোনো দাবি, শুধু একটু উষ্ণতা আর নিরাপত্তার আশায় দিন কাটছে তার। স্থানীয়দের মতে, সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহানুভূতি ও সহযোগিতাই পারে এই অসহায় মানুষটির জীবনে অন্তত কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
৫৬০ বার পড়া হয়েছে