ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে অটোরিকশাসহ দুই মোবাইল চোর আটক, পুলিশের কাছে সোপর্দ

লাখাই প্রতিনিধি::
106

হবিগঞ্জের লাখাই উপজেলায় জনতার হাতে দুই মোবাইল চোর আটক হয়েছে। পরে একটি অটোরিকশা (সিএনজি)সহ তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ছাতিয়াইন দাসপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে শরিফ মিয়া (২২) এবং আবু সাঈদের ছেলে শাহ আলম (২৭)।

সোমবার (দুপুরে) উপজেলার কালাউক বাজারে এ ঘটনা ঘটে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, আটক দুই ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা এক নারী অটোরিকশা (সিএনজি)যোগে কালাউক বাজারে হাজী আবদুল বাছিরের একটি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা অটোরিকশাসহ দুইজনকে আটক করে।

পরে থানায় খবর দেওয়া হলে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুন্না মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক আসামিদের নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন।

ওসি আরও জানান, লিখিত কোনো অভিযোগ না পাওয়ায় আটক দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৪:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
৫৬১ বার পড়া হয়েছে