ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

“রাহাত রক্তাক্ত হয়েও লড়েছে স্বাধীনতার জন্য”-সাদিক কায়েম

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সাহসিকতা স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, “যখন রাহাতের চোখ থেকে রক্ত ঝরছিল, তখনও সে থেমে থাকেনি। আন্দোলন চলেছিল নির্ভীকভাবে।”

বৃহস্পতিবার (২ অক্টোবর) খুলনার দৌলতপুরের পাবলায় জুলাই আন্দোলনে চোখ হারানো সাইফ আরেফিন রাহাতের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, “আমাদের অনেক ভাই শহীদের মর্যাদা পেয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করছি। ১৮ জুলাই যখন আন্দোলন বন্ধের চেষ্টা হচ্ছিল, তখন আমি মিয়া গোলাম পরোয়ায় চাচার সঙ্গে কথা বলেছিলাম। আমি বলেছিলাম, এই আন্দোলন যদি গণআন্দোলনে রূপ নেয় তাহলে হাসিনার পতন নিশ্চিত। চাচা তখন বলেছিলেন, ‘আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা তোমাদের মতো করেই কাজ করে যাও।’ সেই কথাই আমাদের মনোবল জুগিয়েছে।”

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ায়, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, ডাকসু কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৪:২৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
৫৫৭ বার পড়া হয়েছে