ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাবু গোপেশ চন্দ্র রায়ের শেষকৃত্য সম্পন্ন

নারায়ন চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি::
127

দিনাজপুরের কাহারোল উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় বাবু গোপেশ চন্দ্র রায় মহাশয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর ১২টা ৫০ মিনিটে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর মহাশ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় গার্ড অব অনার প্রদান করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেষকৃত্য অনুষ্ঠানে পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা বাবু গোপেশ চন্দ্র রায় মহাশয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপস্থিত সবাই তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৫৮৫ বার পড়া হয়েছে