ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে অষ্টম শ্রেণির ছাত্রীকে উদ্ধার, গ্রেপ্তার ১

চেকপোস্ট ডেস্ক::

ছবি: সংগৃহীত

101

ময়মনসিংহের ভালুকায় অপহরণের ১১৩ দিন পর অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী (১৪)কে উদ্ধার করেছে র‌্যাব-১৪। উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে নরসিংদীর মনোহরদী উপজেলা এলাকায়। এ সময় মামলার প্রধান আসামি **বাবন চন্দ্র দাস (২০) কে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ১১ জুন ভালুকা ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে থেকে অস্ত্রের মুখে ছাত্রীটিকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এরপর তাকে বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ রয়েছে বাবনের বিরুদ্ধে। ১৬ জুলাই নোটারি পাবলিকের মাধ্যমে তাকে হিন্দু ধর্মে রূপান্তরিত করে বিয়ে করা হয়।

ভুক্তভোগীর মা বাদী হয়ে ২২ জুলাই বাবন চন্দ্র দাসসহ সাতজনকে আসামি করে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে গ্রহণ করে ভালুকা মডেল থানা পুলিশ।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান এখনও চলছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০২:৪৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
৭০৩ বার পড়া হয়েছে