ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ভোট কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ

ভূনবীর মাদ্রাসা ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

নাছির আহমেদ, শ্রীমঙ্গল::
147

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে, জীবনগঞ্জ বাজার সংলগ্ন মাদ্রাসা ভোট কেন্দ্র পুনরায় বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর উক্ত ওয়ার্ডের বিভিন্ন গ্রামের মুরুব্বী ও যুবকরা এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা আলাউদ্দিন, ভূনবীর গ্রামের মুরুব্বী আব্দুল খালিক সরদার, বাজার মসজিদের সেক্রেটারি আমান মিয়া, যুবদল নেতা দুলাল মিয়া, সবুজ মিয়া ও অন্যান্যরা।

বক্তারা বলেন, ভোটারদের না জানিয়ে হঠাৎ ভোট কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। তারা দাবি করেন, মাদ্রাসা কেন্দ্রটি ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং বাজার সংলগ্ন হওয়ায় যাতায়াত সুবিধাজনক। এখানে হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল ভোটার নিরাপদ ও প্রভাবমুক্তভাবে ভোট দিতে পারেন।

তারা আরও উল্লেখ করেন, কেন্দ্রটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছে এবং এলাকাবাসীর কাছে এটি গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য। ভোট কেন্দ্র অন্যত্র স্থানান্তর করলে ভোটারদের ভোগান্তি বাড়বে এবং ভোটের হার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে উপস্থিতরা একযোগে দাবি জানিয়েছেন, জীবনগঞ্জ বাজার সংলগ্ন মাদ্রাসা ভোট কেন্দ্র পুনরায় মাদ্রাসাতেই বহাল রাখার জন্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হস্তক্ষেপ করুন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৪:৩৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৫৯৫ বার পড়া হয়েছে