ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদী ও আগৈলঝাড়ায় গণসংযোগ ও পথসভা, ৩১ দফা তুলে ধরেন স্বপন

বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের নির্বাচনী প্রচারণা শুরু

বরিশাল প্রতনিধি::
113

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার সকালে গৌরনদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় গণসংযোগের মাধ্যমে প্রচারণার সূচনা করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন।

পরে তিনি আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগে অংশ নেন। পথসভায় বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, দেশ আজ ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনী মাঠে থাকতে হবে।

তিনি আরও বলেন, গৌরনদী ও আগৈলঝাড়ার উন্নয়ন বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তিনি অতীতেও সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। নির্বাচিত হলে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করার অঙ্গীকার করেন তিনি।

প্রচারণাকালে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় এলাকায় নির্বাচনী প্রচারণাকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:২৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৫৬৭ বার পড়া হয়েছে