ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-২ আসনে জামায়াত প্রার্থীর প্রার্থিতা বাতিলের আবেদন

বগুড়া প্রতিনিধি::
95

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামানের মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হলফনামায় তথ্য গোপন ও নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগে এই আবেদন করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু।

অভিযোগ সূত্রে জানা গেছে, শাহাদাতুজ্জামান বর্তমানে শিবগঞ্জের দেউলী আলিম মাদরাসার গভর্নিং বডির সভাপতির দায়িত্বে রয়েছেন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পদে থাকলে নির্বাচনি প্রচারণা শুরুর আগেই পদত্যাগ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু শাহাদাতুজ্জামান ওই পদ থেকে পদত্যাগ করেননি এবং হলফনামায় বিষয়টি উল্লেখ করেননি বলে অভিযোগে দাবি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু বলেন, নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, পদত্যাগ না করে প্রার্থী হওয়া আইনত দণ্ডনীয়। তিনি তথ্য গোপন করে বিধি লঙ্ঘন করেছেন, তাই আমি তার প্রার্থিতা বাতিলের আবেদন জানিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত মনোনীত প্রার্থী শাহাদাতুজ্জামান। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের আগেই আমি দেউলী সিনিয়র আলিম মাদরাসার সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্রের কপি আমার কাছে সংরক্ষিত আছে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাও (ইউএনও) অবগত আছেন। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।

জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগটি খতিয়ে দেখে নির্বাচনি বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:২৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৫৬২ বার পড়া হয়েছে