ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের!

জাকিরুল ইসলাম, জামালপুর::

ছবি: পতিকী

63

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় বিচ্চু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২৪ জানুয়ারি ২০২৫, বিকেল সাড়ে ৫টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালের বার্ত্তী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিচ্চু মিয়া বিকেলে বাজার করার জন্য স্থানীয় কামালের বার্ত্তী বাজারে যান। বাজারের কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে বালুরগ্রাম রাস্তায় একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়।

ধাক্কায় গুরুতর আহত বিচ্চু মিয়াকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
৬৫৭ বার পড়া হয়েছে