ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মরদেহ

নিখোঁজের চার দিন পর পটুয়াখালীতে বৃদ্ধার লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি::
132

পটুয়াখালীর সদর উপজেলার ২নং বাধঘাট এলাকায় চার দিন নিখোঁজ থাকার পর পিয়ারা বেগম (৬৯) নামে এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে তার নিজ বাড়ির পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পিয়ারা বেগম তিন মেয়ে ও দুই ছেলের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। গত বুধবার তিনি নিখোঁজ হন। পরদিন বৃহস্পতিবার তার ছেলে সুমন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে স্থানীয়রা খালে একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে মরদেহে হত্যার কোনো আলামত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৫৮৩ বার পড়া হয়েছে