ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামানের নির্বাচনী জনসভা

নাসিরনগর প্রতিনিধি::
100

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ফান্দাউক পুরাতন গরুর বাজার মাঠে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপি সদস্য ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আঃ আউয়াল মেম্বার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির নেতা ফারুক আহমেদ ও ফরহাদ মেম্বার এর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটি অঞ্চলের কিংবদন্তি নেতা ও সাবেক বিএনপির বিপ্লবী নেতা, সাবেক জাতীয় সংসদ সদস্য এসএম শাফি মাহমুদ।

অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফান্দাউক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফরিদ মিয়া মেম্বার,, উপজেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর মেম্বার, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস, উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক খান, উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মালেক শাহ, ফান্দাউক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আকবর, ফান্দাউক ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আবুল খায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামিমুল ইসলাম, নাসিরনগর সদর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন ফাতু, নাসিরনগর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী, কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ তপু, উপজেলা যুবদল নেতা হোসাইন আহমদ ভূঁইয়া, প্রমুখ।

প্রধান অতিথি ও স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন বক্তব্যে বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে আলোকিত নাসিরনগর গড়াই আমার মূল লক্ষ্য। সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করা এবং দূর্ণীতিমুক্ত নাসিরনগর প্রতিষ্ঠা করাই আমার প্রতিশ্রুতি।”

তিনি আগামী নির্বাচনে ঘোড়া প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৬২ বার পড়া হয়েছে