ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বছরে ভর্তি কার্যক্রম অব্যাহত

নতুন শিক্ষাবর্ষে ভর্তি ও প্রচারণায় সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা

মুহাম্মাদ হায়দার আলী, ভ্রাম্যমান প্রতিনিধি::
209

চট্টগ্রামের কর্ণফুলী থানার অন্তর্গত চরলক্ষ্যার ডাঙ্গারচরে অবস্থিত সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসায় নতুন বছরের শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে মাদ্রাসার ২০২৬ সালের নতুন ক্যালেন্ডার বিতরণ ও নতুন ছাত্র-ছাত্রী ভর্তির প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, পহেলা জানুয়ারি থেকে আবাসিক ও অনাবাসিক উভয় বিভাগে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি শ্রেণি কার্যক্রমও নিয়মিতভাবে চালু রয়েছে।

মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মুফতি মাওলানা মোহাম্মদ তানভীরুল ইসলাম (মা.)-এর নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে মাদ্রাসার বৈশিষ্ট্য, সুযোগ-সুবিধা ও শিক্ষার গুণগত মান তুলে ধরে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। এতে অভিভাবকদের সচেতন করে তাদের সন্তানদের ভর্তি করাতে উৎসাহিত করা হচ্ছে।

এছাড়া কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় প্রতিষ্ঠানটির পরিচিতি তুলে ধরার লক্ষ্যে ২০২৬ সালের নতুন ক্যালেন্ডার উপহার হিসেবে প্রদান করা হচ্ছে।

ইতোমধ্যে ডাঙ্গারচর রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়, ডাঙ্গারচর আইডিয়াল স্কুল, ডাঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাঙ্গারচর তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা, রাবিয়া সিরাজ দাখিল মাদ্রাসা, চরলক্ষ্যা সুলতানুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, চরফরিদ জামিয়া সুলতানিয়া দাখিল মাদ্রাসা, চরলক্ষ্যা গাউছিয়া সিরাজুল মুনির দাখিল মাদ্রাসা, গাউছিয়া মুনিরিয়া মডেল হেফজখানা ডাঙ্গারচরসহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে।

জানা যায়, সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাংলাদেশ তরীকত পরিষদ (বিটিপি)-এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, রাহে ভান্ডার সিলসিলার গ্র্যান্ড শায়খ, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন, রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরীকত ও মাখজানুল কোরআন ওয়াল হাকিকত সূফি ছৈয়দ আল্লামা জাফর ছাদেক শাহ (মা.)-এর দিকনির্দেশনায় মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপালের যৌথ প্রচেষ্টায় দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নিত্যনতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ক্যালেন্ডার বিতরণ ও শিক্ষা কার্যক্রমের প্রচারণা পরিচালিত হচ্ছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, এখানে প্রশাসনিক ভবন, আবাসিক ভবন, খেলার মাঠ এবং পিটি ক্যাডেট ট্রেনিংয়ের সুব্যবস্থা রয়েছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের কোরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠনের লক্ষ্যে পাঠদান করা হচ্ছে।

ভর্তিসংক্রান্ত তথ্যের জন্য আগ্রহী অভিভাবকদের প্রিন্সিপাল (মোবাইল: ০১৮১২৫৭৫৩৫৩) অথবা ভাইস-প্রিন্সিপাল (মোবাইল: ০১৮২৪৫৯৭৫২৫)-এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
৬২২ বার পড়া হয়েছে