ঢাকা ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনব্যাপী ধর্মীয় কর্মসূচিতে ভক্তদের ঢল

নজির ভাণ্ডার দরবার শরীফের ৬৩তম বার্ষিক ওরশ সম্পন্ন

মুহাম্মাদ হায়দার আলী, ভ্রাম্যমান প্রতিনিধি::
225

হযরত মাওলানা ছৈয়দ নজীর আহমদ শাহ (ক) আল-মাইজভাণ্ডারীর ৬৩তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) নগরীর দক্ষিণ আগ্রাবাদ ছোট পোল এলাকায় অবস্থিত আস্তানায়ে নজীর ভাণ্ডার দরবার শরীফে এ ওরশ অনুষ্ঠিত হয়।

পবিত্র ওরশ শরীফ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকালে আগ্রাবাদ মৌলভীপাড়া এলাকায় মরহুম আলী মোহাম্মদ মাইজভাণ্ডারীর বাড়ি থেকে জুলুছ সহকারে দরবার শরীফ প্রাঙ্গণে আগমন করা হয়। পরে সকাল ১০টায় গোসল শরীফ, গিলাফ ছড়ানো অনুষ্ঠিত হয়।

বাদে জোহর খতমে কোরআন, বাদে মাগরিব মিলাদ মাহফিল এবং বাদে এশা জিকির-আজকার ও ছেমা মাহফিলের আয়োজন করা হয়। দিনভর কর্মসূচিতে ভক্ত-মুরিদান ও আশেকানদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ওরশ মাহফিলটি মাওলানা ছৈয়দ আখতার কামাল শাহ (মা.) আল-মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা ছৈয়দ মিনহাজুল আবেদীন (রিফাত শাহ) মাইজভাণ্ডারী (মা.) অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।

এছাড়া বক্তব্য রাখেন, শাহজাদা ছৈয়দ মুহাম্মদ ফরীদ উল-আনোয়ার (মা.), জোনাইদুল আনোয়ার (মা.), মাওলানা ছৈয়দ আলী আজম শাহ আল-মাইজভাণ্ডারী (মা.), চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, মাওলানা আবু সোলাইমান আল-মাইজভাণ্ডারী (মা.), মাওলানা আবু মুছা ওসমানী আল-মাইজভাণ্ডারী (মা.), প্রিন্সিপাল মুফতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেম আল-রাহে ভাণ্ডারী (মা.), মুহাম্মদ মাঈনুদ্দিন আল-মাইজভাণ্ডারী (মা.), মাওলানা ছৈয়দ বেলাল উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে হযরত নজীর আহমদ শাহ (ক) আল-মাইজভাণ্ডারীর জীবনাদর্শ, তরিকত, মানবসেবা ও ইসলামের প্রচারে তাঁর অবদানের ওপর আলোকপাত করেন এবং তাঁর দেখানো পথে চলার আহ্বান জানান।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৩১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
৬৩২ বার পড়া হয়েছে