ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিশ্ব আদিবাসী দিবস পালিত

সুকমল চন্দ্র বর্মন, কালাই, জয়পুরহাট::

ছবি: সংগৃহীত

57

‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশ আদিবাসী সংঘের জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শহরের জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী প্রবীণ নেতা কার্তিক চন্দ্র সিং। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, আদিবাসী নেতা রতন সিং, বাচ্চু চন্দ্র মাহাতো, সতীশ চন্দ্র পাহান ও লগেন্দ্রনাথ সিং প্রমুখ।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
৬২৫ বার পড়া হয়েছে