ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই শহীদদের স্মরণ ও প্রয়াত ফজলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত হয় কর্মসূচি

জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুকমল চন্দ্র বর্মন, কালাই, জয়পুরহাট::

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকুরগাছিতে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
২৪ জুলাইয়ের শহীদদের স্মরণে ও বিএনপি নেতা মঞ্জুর মোরশেদ চৌধুরীর প্রয়াত পিতা ফজলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় এই কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মঞ্জুর মোরশেদ চৌধুরীর বাড়ির সামনের মাঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট জেলা বিএনপির সাবেক অন্যতম সদস্য মঞ্জুর মোরশেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি জহরুল আলম তরফদার রুকু, শহর বিএনপির সভাপতি আবু রায়হান উজ্জ্বল, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হেলাল মন্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, পৌর মহিলা দলের নেত্রী গুলশান আরা গেলিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ, কৃষক দলের সভাপতি সেলিম রেজা ডিউক ও সাধারণ সম্পাদক মঞ্জুরে মওলা পলাশ, যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল এবং রেডক্রিসেন্ট সেক্রেটারি মিনহাজুল ইসলাম মানিকসহ শতাধিক নেতাকর্মী।

বক্তারা বলেন, “২৪ জুলাই ইতিহাসের এক বেদনাবিধুর দিন। সেদিন ‘পানি লাগবে পানি’ বলায় ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করে স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে নিরাপত্তা বাহিনী। শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি।”

তাঁরা আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হবে।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং প্রয়াত ফজলুর রহমানের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
৬১৭ বার পড়া হয়েছে