চাঁপাইনবাবগঞ্জে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার মহারাজপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জনাব মো. হারুনুর রশীদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা আফিয়া আখতারী পাপিয়া।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন মো. ইমতিয়াজুর রহমান (লেবু মিয়া)।
ট্যাগস :




















