ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের গণমিছিল

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি::
86

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় আলিনগর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মকরমপুর ঘুন্টি বাজার থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি মকরমপুর রেল ব্রিজ প্রদক্ষিণ করে বাচ্চামারি এলাকায় গিয়ে শেষ হয়।

গণমিছিলে উপস্থিত ছিলেন আলিনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি আবুল কালাম মহিউদ্দিন, গোমস্তাপুর উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুর রাকিব, আলিনগর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা সইবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তারা বলেন, মা-বোনদের মার্কা দাঁড়িপাল্লা, খালা-খালুর মার্কা দাঁড়িপাল্লা এবং যোগ্য দেখে পক্ষ নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। গণমিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:২৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৫৫৪ বার পড়া হয়েছে