ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা সদরে প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ আয়োজন

মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা প্রতিনিধি::
141

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা সদর-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে “জনগণের মুখোমুখি” শীর্ষক এক উন্মুক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা শহরের পৌর পার্কের বিজয় স্তম্ভ প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুজন জেলা কমিটির সভাপতি জিয়াউল হক কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সদর আসনের ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জন সংসদ সদস্য প্রার্থী অংশ নেন।

অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত কাঁচি প্রতীকের প্রার্থী আহসানুল হাবীব সাঈদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী মিহির ঘোষ, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ এবং জনতার দলের কলম প্রতীকের প্রার্থী শাহেদুর হাসান।

অনুষ্ঠানে প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে উপস্থিত সাধারণ ভোটারদের শপথ বাক্য পাঠ করানো হয়।

পরে ভোটাররা সদর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে প্রার্থীদের প্রশ্ন করেন এবং প্রার্থীরা সেসব প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশ করা হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৬১৪ বার পড়া হয়েছে