ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা প্রতিনিধি::
195

গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), গাইবান্ধার সভানেত্রী ইসরাত জাহান বীথি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ লাইন্স স্কুল, গাইবান্ধার প্রধান শিক্ষক মোঃ সামছুল আলম দুলাল।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর শ্রেণিভিত্তিক বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উদ্দীপনা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষপর্বে সভাপতি সমাপনী ঘোষণা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব পিপিএম-সেবা, পুনাক গাইবান্ধার সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:৪৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
৬৫১ বার পড়া হয়েছে