ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নাগরিক সংলাপ

খুলনার সম্ভাবনা কাজে লাগাতে রাজনৈতিক ঐক্যের আহ্বান

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
151

খুলনাকে একটি উন্নত, পরিবেশবান্ধব ও সকলের জন্য বাসযোগ্য জনপথ হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: খুলনাবাসীর প্রত্যাশা” শীর্ষক নাগরিক সংলাপে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (গতকাল) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে অংশগ্রহণকারী প্রার্থীরা বলেন, খুলনার অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তা কাজে লাগানো হয়নি। এক সময় শিল্প ও বন্দরনগরী হিসেবে পরিচিত খুলনা আজ শিল্পহীন নগরীতে পরিণত হয়েছে। এর ফলে বেকারত্ব বেড়েছে এবং কর্মসংস্থানের অভাবে এই অঞ্চলের মানুষ অন্য জেলায় চলে যেতে বাধ্য হচ্ছে।

তারা বলেন, খুলনা অঞ্চলকে পুনরায় শিল্পসমৃদ্ধ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হলে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আন্দোলন ও কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন প্রার্থীরা।

নাগরিক সংলাপে উপস্থিত প্রার্থীদের মধ্যে ছিলেন, খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা-১ আসনের বিএনপি প্রার্থী আমীর এজাজ খান, খুলনা-৩ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, বাসদ প্রার্থী জনার্দন দত্ত নান্টু, স্বতন্ত্র প্রার্থী মুরাদ খান লিটন এবং খুলনা-৬ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির মিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে স্বাগত বক্তব্য রাখেন কমিটির মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুফতি এবাদুর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন ভগবান চন্দ্র মন্ডল।

নাগরিক সংলাপে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবি সংবলিত লিখিত দাবি নামা আমন্ত্রিত প্রার্থীদের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়াও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইমাম, প্রকৌশলী আজাদুল হক, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা, সুজনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত ই খুদা, নারী নেত্রী অধ্যক্ষ রেহানা আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।

নাগরিক সংলাপটি খুলনার উন্নয়ন প্রশ্নে ঐক্য ও সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:২২:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
৫৮৯ বার পড়া হয়েছে