ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আদালত মামলার আবেদন গ্রহণ, তদন্তের নির্দেশ

খুলনায় ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
73

খুলনায় ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত। খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতের সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

এর আগে রবিবার আদালতে মামলার আবেদন (আরজি) দাখিল করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি জহিরুল ইসলাম (বাপ্পী)।

মামলার আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার জানান, রবিবার আদালতে আবেদন দাখিল করা হয়। সোমবার বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একাধিক ভিডিওতে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন।

অভিযোগে আরও বলা হয়, এ ধরনের বক্তব্যের মাধ্যমে আরাফাত রহমান কোকো ও জিয়া পরিবারের সম্মান, সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

বাদী পক্ষ জানায়, ১৬ জানুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানাধীন সিএন্ডবি এলাকায় কোকো স্মৃতি কার্যালয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব বক্তব্য তারা দেখতে ও শুনতে পান।

মামলার বাদী জহিরুল ইসলাম বাপ্পী বলেন, “আমির হামজা আরাফাত রহমান কোকোকে নিয়ে প্রকাশ্যে কটূক্তি ও অপমান করেছেন। এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ ছিল না।”

তিনি আরও বলেন, “আমির হামজাকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। আরাফাত রহমান কোকো একটি সম্মানিত ও জনপ্রিয় পরিবারের সন্তান। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। এ ধরনের বক্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করে।”

মামলার আইনজীবী বাবুল হাওলাদার জানান, “আদালত মামলাটি আমলে নিয়ে সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:৪৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
৫৩২ বার পড়া হয়েছে