ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্ব আদায় ও বানিজ্য সহজীকরণে কাস্টমসের ভূমিকা

খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
133

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: “অতন্ত্র প্রহরী আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জানুয়ারি সকালে খুলনা হোটেল সিটি ইন-এ আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মুসকনীতি) মোঃ আজিজুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশ কাস্টমস রাজস্ব আদায়ের পাশাপাশি বানিজ্য সহজীকরণ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের উন্নয়নে আইন অনুযায়ী রাজস্ব প্রদান অপরিহার্য। কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পারিক সহযোগিতা থাকলে একটি শক্তিশালী, স্বচ্ছ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, কাস্টমস কর্মকর্তাদের নৈতিকতা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। ব্যবসায়ীদের বাংলাদেশ কাস্টমসের নিয়মনীতি মেনে ব্যবসা করার আহবান জানান।

সেমিনারের সভাপতিত্ব করেন মোংলা কাস্টমস হাউজের কমিশনার ম, সফিউজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন ও খুলনা কর অঞ্চলের কর কমিশনার মোঃ আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন ভোমরা কাস্টমস হাউজের কমিশনার মোঃ মুশফিকুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাস। প্রবন্ধের উপর আলোচনা করেন বরিশাল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার মানস কুমার বর্মন। এছাড়া বক্তব্য রাখেন সিএন্ডএফ কার্যনিবাহী সদস্য মোঃ আব্দুর সবুর ও মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠানটি আঞ্চলিক কমিটি খুলনা-মোংলা আয়োজন করে।

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকা, যার মধ্যে কাস্টমসের অংশ ছিল ১ লাখ ৯৮ হাজার কোটি টাকা, যা মোট রাজস্বের প্রায় ২৭%। ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা, যার মধ্যে কাস্টমসের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩০ হাজার ৭৮ কোটি টাকা। প্রতিদিন প্রায় ১৭ হাজারের বেশি বিল অব এন্ট্রি কাস্টমসের নিকট দাখিল ও নিস্পত্তি হয়।

সেমিনারে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ, শিপিং এজেন্ট এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৮৪ বার পড়া হয়েছে