ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা

খানসামায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী আখতারুজ্জামানের মতবিনিময়

নারায়ন চন্দ্র রায় খানসামা, দিনাজপুর প্রতিনিধি:
99

দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া খানসামা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

রবিবার (২৫ জানুয়ারি) রাতে খানসামা উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এ সভায় সাংবাদিকদের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, বর্তমান নির্বাচনী পরিবেশ, এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।

মতবিনিময়কালে আখতারুজ্জামান মিয়া বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজের দর্পণ, তারা সত্য তুলে ধরলে গণতন্ত্র আরও শক্তিশালী হয়।”
তিনি আশা প্রকাশ করেন, সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের প্রকৃত চিত্র তুলে ধরবেন।

তিনি আরও বলেন, দিনাজপুর-৪ আসনের খানসামা ও চিরিরবন্দর উপজেলাকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে তিনি অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যেতে চান। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, ভোটারদের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। জবাবে আখতারুজ্জামান মিয়া তার অবস্থান স্পষ্ট করেন এবং সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় খানসামা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:১৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৫৭ বার পড়া হয়েছে