ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুবি ভর্তি পরীক্ষায় ইসলামী ছাত্র আন্দোলনের ফ্রি মেডিকেল সেবা

কুবি প্রতিনিধি::
104

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতায় বিনামূল্যে মেডিকেল সেবা এবং ভর্তি সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ভর্তিচ্ছু ও তাদের অবিভাবদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভর্তি সহায়তা হেল্প ডেস্ক স্থাপন করেন। সেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অবিভাবকদের ফ্রি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়া ভর্তিচ্ছুদের তথ্য সহায়তা, বিনামূল্যে কলম ও পানিসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী রাখার ব্যবস্থা করা হয়।

এনিয়ে সংগঠনটির কুবি শাখার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন ইফতি, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যারা আগত ভর্তিচ্ছু রয়েছে তাদের সহযোগীতার জন্য আমরা হেল্প ডেস্ক এবং মেডিকেল বুথ বসিয়েছি। আপনারা জানেন অনেক দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা ও তাদের অবিভাবকরা আসে মানসিকভাবে তারা স্ট্রং থাকে না। অসুস্থ হয়ে পড়ে তাদের কথা বিবেচনা করে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আমরা একটা মেডিকেল বুথ পরিচালনা করছি, এখানে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি হেল্প ডেস্কের মাধ্যমে আমরা তাদের আবাসন এবং খাদ্য সরবরাহ করেছি। এছাড়াও বিভিন্ন তথ্য সহায়তা এবং বাইক সার্ভিসের মাধ্যমে তাদের কেন্দ্রে পৌঁছার ব্যবস্থা করেছি। আশা করছি আমরা শিক্ষার্থীদের একটি নিরাপদ সুশৃঙ্খল যাত্রা উপহার দিতে পারব। এজন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনগুলো রয়েছে আমরা একত্রে কাজ করে যাচ্ছি।’

প্রসঙ্গত, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ১১টায় এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
৫৬৫ বার পড়া হয়েছে