ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের নেশায় বাবা–মাকে নির্যাতনের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

কুড়িগ্রাম প্রতিনিধি::
98

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মাদকাসক্ত এক ব্যক্তির বেপরোয়া আচরণে পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকের নেশায় আসক্ত ওই ব্যক্তি নেশার টাকার জন্য নিজের বাবা–মার ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছেন।

অভিযোগে জানা গেছে, পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাকিমুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার অর্থ জোগাড় করতে গিয়ে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করছেন এবং বাড়ির মূল্যবান গাছপালা কেটে ফেলছেন। এসব ঘটনায় তার বৃদ্ধ বাবা–মা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের দাবি, শুধু একটি পরিবার নয়—তার উগ্র আচরণ ও হিংস্র মনোভাবের কারণে পুরো ওয়ার্ডের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকাবাসীর আশঙ্কা, নেশার টাকার প্রয়োজনে তিনি যেকোনো সময় বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়তে পারেন।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।

এমতাবস্থায় স্থানীয় বাসিন্দারা ভুরুঙ্গামারী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আজিম উদ্দিন জানান, ঐ পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে এবং ছেলেটিকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করাতে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
৫৫৯ বার পড়া হয়েছে