ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যবেক্ষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো নতুন অবজারভেশন রুম

কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে অবজারভেশন রুম উদ্বোধন

নারায়ন চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি::
141

দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে নব সংযোজনকৃত ‘অবজারভেশন রুম’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অবজারভেশন রুমটির উদ্বোধন করেন দিনাজপুর জেলার মাননীয় সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বলেন,
“অবজারভেশন রুম চালু হওয়ায় জরুরি রোগীদের প্রাথমিক পর্যবেক্ষণ ও দ্রুত চিকিৎসা দেওয়া সহজ হবে। এতে গুরুতর রোগীদের ক্ষেত্রে সময়মতো উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে, যা রোগীসেবায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন।”

তিনি আরও বলেন, সরকারের স্বাস্থ্যখাতে চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবজারভেশন রুম স্থাপন সেই উদ্যোগেরই বাস্তব প্রতিফলন।

উল্লেখ্য, নতুন এই অবজারভেশন রুমে জরুরি রোগীদের নির্দিষ্ট সময় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা, অক্সিজেন সাপোর্ট ও প্রাথমিক ব্যবস্থাপনা দেওয়া যাবে। এতে উপজেলার সাধারণ মানুষ দ্রুত ও উন্নত জরুরি সেবা পাবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে একটি মনোরম শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা অংশগ্রহণ করেন। পিঠা উৎসবের মাধ্যমে কর্মক্ষেত্রে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৪৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৮০ বার পড়া হয়েছে