ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁদা ছোড়াছুড়ি ও পরনিন্দা পরিহার করে গঠনমূলক রাজনীতির আহ্বান বকুলের

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
93

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, নির্বাচন মানেই একে অপরের ব্যক্তিগত দোষ-ত্রুটি খোঁজা নয়; বরং এটি হওয়া উচিত দেশ ও জনপথ গড়ার একটি সুস্থ ও গঠনমূলক প্রতিযোগিতা।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি কাঁদা ছোড়াছুড়ি ও পরনিন্দা পরিহার করে গঠনমূলক রাজনীতির আহ্বান জানান। বকুল বলেন, রাজনৈতিক ময়দানে একে অপরের বিরুদ্ধে গীবত গেয়ে আমরা শুধু সময়ই নষ্ট করছি না, বরং নিজেদের আমলনামায় গুনাহ যোগ করছি। পরনিন্দা রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে তোলে এবং আমাদের ঈমানি শক্তিকেও ক্ষতিগ্রস্ত করে।

তিনি আরও বলেন, অহেতুক সমালোচনা করে সময় ব্যয় করার কোনো প্রতিযোগিতা নেই। জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য।

গতকাল খুলনা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারণা শেষে ৩ নম্বর ওয়ার্ডের চারটি সেক্টরের এলাকাবাসীর আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক নাসির উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৌলতপুর আলীম মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি সেলিম রেজা, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
৫৬০ বার পড়া হয়েছে