ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কলারোয়ায় জামায়াতের জনসভা, ইনসাফের বার্তা

কলারোয়ায় জামায়াতে ইসলামীর বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব সংবাদ :
102

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই নির্বাচনি জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। চন্দনপুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ আকতার ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সমর্থকরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, দেশে স্থায়ী শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই। তিনি বলেন, “আমরা নির্বাচিত হলে বেকারত্ব দূর করে একটি আধুনিক, দক্ষ ও নৈতিক জনশক্তি গড়ে তুলব।”

তিনি আরও বলেন, সমাজ থেকে সুদ, ঘুষ, টেন্ডারবাজি ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার অঙ্গীকার করেন তিনি।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। কেউ নিজেকে অসহায় মনে করবে না।”

তিনি শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা তুলে ধরে বলেন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মাদ্রাসা ও এতিমখানার মানোন্নয়নে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ইনসাফ কায়েমে দাঁড়িপাল্লায় ভোট দিন।” স্লোগান মুখর পরিবেশে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জনসভার সমাপ্তি ঘটে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৫৮ বার পড়া হয়েছে