ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা, বগুড়া ও ফেনীর বিভিন্ন আসনে মনোনয়নপত্র দাখিল কর্মসূচি

আজ মনোনয়নপত্র জমা দেবেন খালেদা জিয়া ও তারেক রহমান

চেকপোস্ট ডেস্ক::
264

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আজ (সোমবার) মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সকাল ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা–১৭ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। ঢাকার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

একই দিন দুপুর ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে বগুড়া–৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে এবং বগুড়া–৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এ ছাড়া ফেনী–১ সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এ কার্যক্রমে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।

প্রসঙ্গত, এর আগে রোববার (২৮ ডিসেম্বর) দিনাজপুর–৩ সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।

দলীয় সূত্র জানিয়েছে, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:২৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
৭০০ বার পড়া হয়েছে