ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

অভয়নগরে দাড়িপাল্লার পক্ষে দশদলীয় ঐক্যজোটের পথসভা

এনামুল হক, অভয়নগর প্রতিনিধি::
101

যশোর-৪ (৮৮) সংসদীয় আসনে দশদলীয় ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুলের পক্ষে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে অভয়নগর উপজেলার ৭নং শুভরবাড়া ইউনিয়নে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুভরবাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় বাশুয়াড়ী দিঘির পাড়ে শুরু হওয়া এই পথসভা বিকাল ৫টা পর্যন্ত চলে।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর এবং যশোর-৪ আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। সাবেক ছাত্রনেতা মো. আবু মুসার সঞ্চালনায় এবং শুভরবাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর সর্দার শরিফ হোসেন, জেলা শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোস্তফা কামাল, জামায়াত নেতা ও শুভরবাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম এবং যশোর জেলা সাবেক ছাত্রশিবির সভাপতি এম এম আশিকুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন দশদলীয় ঐক্যজোটের যুগ্ম সমন্বয়ক ও এনসিপির সমন্বয়ক শাহজাহান কবীর, খেলাফতে মজলিস নেতা মাওলানা মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পথসভায় জামায়াতে ইসলামী ও দশদলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে বাশুয়াড়ী দিঘির পাড় অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন,
“ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই।”
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তব্যকালে এম এম আশিকুজ্জামান বলেন,
“ভোট কারচুপির মতো কোনো অসৎ চিন্তা করলে তা কস্মিনকালেও বাস্তবায়ন সম্ভব হবে না—ইনশাআল্লাহ।”

পথসভাটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৬৪ বার পড়া হয়েছে