শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হারুন হাওলাদারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, বিএনপির প্রতিবাদ

ছবি: হারুন অর রশিদ হাওলাদার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ হাওলাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, কিছু ভুয়া (ফেক) আইডি ব্যবহার করে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষায় মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

দলীয় নেতাকর্মীদের দাবি, হারুন অর রশিদ হাওলাদারের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।

ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

দলীয় সূত্র জানায়, অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

#বিএনপি #অপপ্রচার #লক্ষ্মীপুর_সংবাদ

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

হারুন হাওলাদারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, বিএনপির প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ হাওলাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, কিছু ভুয়া (ফেক) আইডি ব্যবহার করে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষায় মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

দলীয় নেতাকর্মীদের দাবি, হারুন অর রশিদ হাওলাদারের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।

ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

দলীয় সূত্র জানায়, অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত