চাঁদপুর-ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নতুন প্রকল্প উদ্বোধন
চলতি মাসেই তারেক রহমান চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন। আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।বুধবার ৬ মে বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।মন্ত্রী বলেন, সফরের সময় অন্যান্য কর্মসূচির পাশাপাশি দুই জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়নে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।এ সময় পদ্মা ব্যারাজ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, প্রকল্পটি শিগগিরই একনেকে উপস্থাপন করা হবে এবং সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে।
এছাড়া তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে কী কী কাজ সম্পন্ন করা যাবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।