প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগান বুধবার (১৭ জুন) একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে চা শ্রমিকদের সাপ্তাহিক তলব (মজুরি) আগাম প্রদান করা হয়েছে।
জানা গেছে, ওই দিন প্রধানমন্ত্রী মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করবেন। এ উপলক্ষে চা শ্রমিকদের অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে বাগানগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক শুভঙ্কর চন্দ্র নাথ জানান, তিনটি বাগানসহ বিভিন্ন বাগান বুধবার বন্ধ থাকবে এবং এর পরিবর্তে শ্রমিকরা আগামী রোববার কাজ করবেন।
ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, চা শ্রমিকরা যেন নির্বিঘ্নে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সেজন্য সব বাগান একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক উপদেষ্টা রামভজন কৈরি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং তারা সরাসরি অংশ নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬